শপিং করতে বেরিয়ে উধাও, দুই যুগ পর ফিরলেন এক মা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

২৪ বছর আগে বড়দিনের বাজার করতে বেরিয়ে আর ফেরেননি। তিন সন্তান আর স্বামীকে ফেলে নিখোঁজ হওয়া সেই নারী কি তবে খুন হয়েছিলেন? নাকি কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? দীর্ঘ দুই যুগ ধরে চলা এই রহস্যের এক নাটকীয় অবসান ঘটেছে। উত্তর ক্যারোলিনার সেই ‘নিখোঁজ’ মা মিশেল লিন হ্যান্ডলি স্মিথকে ২৪ বছর পর জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে পেয়েছে পুলিশ।

২০০১ সালের ৯ ডিসেম্বর। উত্তর ক্যারোলিনার ইডেন এলাকার বাসিন্দা মিশেল লিন স্মিথ তাঁর পরিবারকে জানিয়েছিলেন, তিনি ভার্জিনিয়ার একটি কে-মার্টে (সুপারশপ) বড়দিনের কেনাকাটা করতে যাচ্ছেন। এরপর আর তাঁর কোনো হদিস মেলেনি। দীর্ঘ ২৪ বছর পর, ৬২ বছর বয়সী মিশেলকে উত্তর ক্যারোলিনারই একটি গোপন আস্তানায় খুঁজে পেয়েছে রকিংহাম কাউন্টি শেরিফ অফিস।

ছবি: সংগৃহীত
২০ ফেব্রুয়ারি মিশেলকে খুঁজে পাওয়ার পর তিনি তদন্তকারীদের কাছে তাঁর নিখোঁজ রহস্যের জট খোলেন। মিশেল জানান, সেই সময় তাঁর পরিবারে চলমান ঝগড়া-বিবাদ বা ডোমেস্টিক ইস্যু থেকে বাঁচতেই তিনি ঘর ছেড়েছিলেন। যদিও শেরিফ স্যাম পেজ জানিয়েছেন, মিশেলদের পরিবারে আগে কখনো কোনো অপরাধ বা সহিংসতার রেকর্ড ছিল না, মিশেল তাঁর ব্যক্তিগত যন্ত্রণার কথা বিস্তারিত বলতে নারাজ।

পুলিশ নিশ্চিত করেছে, মিশেলের নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি; তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই উধাও হয়েছিলেন।

মিশেল যখন নিখোঁজ হন, তখন তার সন্তানদের ছোট ফেলে রেখে যাওয়ার বিষয়টি কেউ মেনে নিতে পারেনি। নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়লে পোস্টারে লেখা হয়েছিল, তিনি ‘বিপজ্জনক অবস্থায়’ আছেন এবং ‘নিজের ইচ্ছায় সন্তানদের ফেলে যাওয়ার মানুষ তিনি নন’।

ছবি: সংগৃহীত
এই দীর্ঘ ২৪ বছর মিশেলের সন্তানদের কাছে ছিল এক দুঃস্বপ্নের মতো। লোকমুখে রটেছিল, হয়তো মিশেলের স্বামীই তাঁকে খুন করেছেন। সম্প্রতি মিশেলের এক কন্যা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, গত কয়েকদিন ছিল আবেগের রোলার-কোস্টার। আমি একই সাথে আনন্দিত, ক্ষুব্ধ এবং বিধ্বস্ত!

তিনি আরও জানান, তার বাবার ওপর যে খুনের অপবাদ দেয়া হয়েছিল তা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। মায়ের সাথে পুনরায় সম্পর্ক তৈরি হবে কি না, তা নিয়ে তিনি এখনো দ্বিধাগ্রস্ত।মিশেলকে জীবিত পাওয়া গেলেও তাঁর পরিচয় গোপন রাখার অনুরোধ রেখেছে পুলিশ। তবে পরিবারের তিন সন্তানকে ফেলে যাওয়ার কারণে তাঁর বিরুদ্ধে ‘পরিত্যাগ’ বা এ জাতীয় কোনো অভিযোগ আনা যায় কি না, তা খতিয়ে দেখছেন স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাটি গ্রেগ। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়নি।

বড়দিনের উপহার কিনতে বেরিয়ে মা নিখোঁজ হয়েছিলেন, এই গল্প দিয়ে শুরু হওয়া রহস্যের শেষ হলো এক পারিবারিক অভিমানের মধ্য দিয়ে। মিশেল স্মিথ এখন সুস্থ আছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া ক্ষত কতদিনে শুকাবে, তা সময় বলে দেবে।

এআরএস
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর