পারস্য উপসাগরে মার্কিন ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ নিখোঁজ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:০২ পিএম

পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, যা চলমান হরমুজ প্রণালীর অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তজনা এবং ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে পারস্য উপসাগরের আকাশে বড় ধরনের জরুরি অবস্থার মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার । ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, বিমানটি উড়ন্ত অবস্থায় হঠাৎ বিশেষ গাণিতিক কোড পাঠিয়ে জরুরি বিপদ সংকেত জারি করে।


সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই বিশালকার বিমানটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি আকাশে বেশ কিছুক্ষণ বৃত্তাকারে উড়ছিল। এরপর এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং কাতার সীমান্তের কাছে এর সিগন্যাল বা সংকেত হারিয়ে যায়। বিমানটির জরুরি অবস্থার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এবং কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো শত্রুভাবাপন্ন হামলার আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ ফ্লাইটরাডার ২৪-এর বরাতে বিমানটি নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছে। তবে, ইরানের পক্ষ থেকে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততার ইঙ্গিত দেয়া হয়নি। অন্যদিকে, মার্কিন সামরিক কর্তৃপক্ষও বিমানটির বর্তমান অবস্থা বা পাইলটদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে পশ্চিম ইরাকে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় একটি কেসি-১৩৫ বিমান ধ্বংস হয়েছিল। ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ সেই হামলার দায় স্বীকার করে জানিয়েছিল, তারা সার্বভৌমত্ব রক্ষার খাতিরে মার্কিন বিমানটিকে ভূপাতিত করেছে।


কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার আসলে কী? এটি হলো মার্কিন বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত একটি সামরিক বিমান। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে এটি মার্কিন অপারেশনগুলোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। এর প্রধান কাজ হলো মাঝ-আকাশে অন্যান্য যুদ্ধবিমান, বোমারু বিমান এবং সামরিক কার্গো বিমানকে জ্বালানি সরবরাহ করা। একে ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ বলা হয় কারণ এটি থাকলে যুদ্ধবিমানগুলোকে জ্বালানি নেওয়ার জন্য বারবার মাটিতে নামতে হয় না।

এই বিমানে চারটি টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে এবং এটি বোয়িং ৭০৭ যাত্রীবাহী উড়োজাহাজের ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি। জ্বালানি সরবরাহের পাশাপাশি এটি প্রায় ৩৭,৬০০ কেজি পণ্য অথবা কয়েক ডজন যাত্রী বহন করতে পারে। আপদকালীন সময়ে এই বিমানটি ‘অ্যারোমেডিক্যাল ইভাকুয়েশন’ বা আহত সৈন্যদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের কাজেও ব্যবহৃত হয়। প্রয়োজনে বিমানে চিকিৎসক এবং বিশেষায়িত মেডিকেল প্যালেট স্থাপন করা যায়।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনী, মেরিন কোর এবং মিত্র দেশগুলোর সামরিক বিমানগুলোকে দীর্ঘ সময় আকাশে সক্রিয় রাখতে এই কেসি-১৩৫ বিমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। এই রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাটি ওই অঞ্চলের নিরাপত্তাহীনতাকে নতুন করে উসকে দিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

আরবিএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর