জবাবদিহিতার নামে গণমাধ্যমের কণ্ঠরোধ নয়: তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে কোনোভাবেই যেন গণমাধ্যমের কণ্ঠরোধ করা না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে মন্ত্রীর বাসভবনে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

বিকেলে তথ্যমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন অ্যাটকোর প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন একাত্তর টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। 

সাক্ষাৎ শেষে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী সাংবাদিকদের জানান, সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে গণমাধ্যমের বিদ্যমান নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। অ্যাটকোর পক্ষ থেকে তথ্যমন্ত্রীর কাছে ১০টি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের কাজের জবাবদিহিতা নিশ্চিতে যেন কণ্ঠরোধ করা না হয়, সেজন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন, গণমাধ্যমের জবাবদিহিতার প্রশ্নে সরকার কোনো নেতিবাচক পদক্ষেপ নেবে না—এমন আশ্বাস তিনি নেতাদের দিয়েছেন।

ব্যবসায়িক উদ্যোগের পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোকে আরও জনবান্ধব করার আহবান জানান তথ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, টেলিভিশন মালিকরা গণমাধ্যমকে আরও বেশি গণমুখী করবেন এবং জনগণের সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করবেন।

সাক্ষাৎকালে দেশের সম্প্রচার শিল্পের উন্নয়ন ও বিকাশে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নবনিযুক্ত এই মন্ত্রী।

একাত্তর/এসি
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর