হোল্ডার-শেফার্ডের লড়াই বৃথা, দাপুটে জয় সেমির পথে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য মামুলি বানিয়ে ছাড়লেন এইডেন মারক্রাম। তার বিধ্বংসী ফিফটিতে ক্যারিবীয়দের ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ভারতের সেমিফাইনালের সমীকরণও অনেকটা সহজ হয়ে গেলো।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে প্রোটিয়া পেসারদের তোপে চরম বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৮৩ রানেই সাত উইকেট হারিয়ে যখন তারা ১০০-এর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, তখনই পাল্টা লড়াই শুরু করেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।

অষ্টম উইকেটে এই জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৮৯ রান যোগ করেন। রোমারিও শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে জেসন হোল্ডার মাত্র ১ রানের জন্য আক্ষেপ নিয়ে ৪৯ রানে রান আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের এক লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি তিনটি এবং কাগিসো রাবাদা ও করবিন বোশ দুটি করে উইকেট নেন।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম। ডি কক ২৪ বলে ৪৭ রান করে আউট হলেও মারক্রাম ছিলেন অদম্য। অধিনায়ক মারক্রাম মাত্র ৪৬ বলে ৮২ রানের এক অপরাজিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন রায়ান রিকেলটন (৪৫*)। এই দুজনের ব্যাটে চড়ে ৩.৫ ওভার বাকি থাকতেই এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

এই জয়ের ফলে সুপার এইট গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, পরাজয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের পথ কিছুটা কঠিন হয়ে পড়লো।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। দুই পরাশক্তির এই লড়াই কেবল ফাইনালের টিকেট পাওয়ার নয়, বরং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক নতুন...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে...
ইডেন গার্ডেন্সে কাল যেন একা হাতেই ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে দিলেন...
ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের মুখে চওড়া হাসি। সেই হাসিতে মিশে আছে একরাশ স্বস্তি। সূর্যকুমার যাদবসহ সতীর্থরা একে একে ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন। এরপর চললো ম্যাচ পরবর্তী প্রথাগত করমর্দন। শেষ মুহূর্তের এই...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর