স্কুলে গোলা ফেললো ইসরাইল, ঝরলো ৪৩ ছাত্রীর প্রাণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এই বর্বরোচিত হামলা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পুরো অঞ্চলের মানবিকতাকে স্তম্ভিত করে দিয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে গোটা ইরানজুড়ে।

মিনাব প্রদেশের গভর্নর মোহাম্মদ রাদমেহর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা'-কে নিশ্চিত করেছে, শহরের ‘শাজারেয়ে তাইয়েবাহ’ বালিকা বিদ্যালয়টি সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৪৩ জন ছাত্রী শহীদ হয়েছে এবং আরও ৬৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ছবি: সংগৃহীত
বিস্ফোরণের সময় স্কুলটিতে শিক্ষা কার্যক্রম চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর স্কুল চত্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে বই-খাতা ও কলমের বদলে ছড়িয়ে ছিটিয়ে আছে নিথর দেহ। বর্তমানে সেখানে জরুরি উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ছবি: সংগৃহীত
শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী সম্মিলিতভাবে ইরানের রাজধানী তেহরানসহ বেশ কিছু শহরে বিমান হামলা শুরু করে। এই আগ্রাসনের পরপরই ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের পক্ষ থেকে ইসরাইল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক আকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ছবি: সংগৃহীত
গভর্নর রাদমেহর জানিয়েছেন, মিনাব শহরের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোমলমতি শিশুদের ওপর এই সরাসরি আক্রমণ ইরানের ভেতরে ও বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কোনো সামরিক লক্ষ্যবস্তুর বদলে একটি বালিকা বিদ্যালয়কে কেন লক্ষ্য করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে।

 
ইরান এই হামলাকে ‘চরম ধৃষ্টতা’ হিসেবে অভিহিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, অসামরিক এলাকায় এবং শিশুদের ওপর এই আক্রমণ চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর