ঢাকা সফরে আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর।

সোমবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর বাংলাদেশের নতুন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।

এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থ নিয়ে কাজ করার বিষয়গুলো প্রাধান্য পাবে।

এস. পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নেন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্রাজুয়েট স্কুলের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো এবং স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফ হিসেবেও কাজ করেছেন।

দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ এই কূটনীতিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক। এর মধ্যে ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট’ এবং ‘ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড দ্য বোম্ব’ উল্লেখযোগ্য।

তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং অ্যামহার্স্ট কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

একাত্তর/আরএ
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর