যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তাড়াতে সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানের

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নিতে বাধ্য করতে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইআরজিসি’র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, জেনারেল জাবারি বলেছেন, আমেরিকানরা তাদের অধিকাংশ যুদ্ধবিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। তাদের সেখান থেকেও চলে যেতে বাধ্য করতে আমরা সাইপ্রাসে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে এমন সরাসরি হুমকি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে ইরান এই কৌশল গ্রহণ করতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী ও ভয়াবহ হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর