ঈদযাত্রায় ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আজ সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। 
 
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু হলেও, বাস যাত্রীরা টিকিট কেনার সুবিধা পাচ্ছেন অনলাইন ও অফলাইনেও।  
 
এদিন সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। উদ্দেশ্য, সরকার নির্ধারিত আগাম ১৩ মার্চ থেকে ১৯ মার্চের অগ্রিম টিকিট কেনা। তবে বাস টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইনে টিকিটে সংকট, কালোবাজারিসহ নানা অভিযোগ আনেন যাত্রীরা। 
 
এদিকে অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আজ আগাম ১৩ মার্চের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুর এক ঘণ্টার মাঝেই সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। 
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
 
পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
 
এবার ৩ মার্চ মিলবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪, ৫, ৬,৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।
 
অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে।
আরবিএস
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর