ইরানের পরবর্তী নেতা নিয়ে ভয়ে আছেন ট্রাম্প!

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, তখন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তাঁর গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক যৌথ আলোচনায় ট্রাম্প স্বীকার করেন, সামরিকভাবে ইরানকে কোণঠাসা করা সম্ভব হলেও, দেশটির শাসনব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা একটি বড় চ্যালেঞ্জ।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় ভয়ের দিক হলো, বর্তমান শাসনের পতনের পর যদি এমন কেউ ক্ষমতায় আসে যে ‘আগের ব্যক্তির মতোই খারাপ’, তবে সব রক্তক্ষয় বৃথা যাবে। তিনি বলেন, আমরা চাই এমন কেউ ক্ষমতায় আসুক যে ইরানের সাধারণ মানুষের জন্য সুদিন ফিরিয়ে আনবে। কিন্তু পাঁচ বছর পর যদি দেখা যায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, তবে সেটি হবে সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি ইরানি জনগণকে এখনই গণবিক্ষোভে না নামার পরামর্শ দিয়ে বলেন, পরিস্থিতি এখনো অত্যন্ত বিপজ্জনক।


এই যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের ওপর চরম ক্ষোভ জানান ট্রাম্প। তিনি স্পেনকে 'ভয়ংকর' আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি, ন্যাটোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধিতেও স্পেনের ভূমিকা সন্তোষজনক নয়। অন্যদিকে স্পেন সরকার জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন মেনেই সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ধীরগতির সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

যুদ্ধের পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে দেখা করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। তিনি তেহরানের বর্তমান শাসনের অবসানের বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করলেও, ইউরোপের নিরাপত্তার স্বার্থে ইউক্রেন যুদ্ধের অবসানের ওপর বেশি জোর দেন। মার্জের মতে, বিশ্বে 'দুষ্ট লোকের' অভাব নেই, তাই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এখন সবচেয়ে জরুরি।


যুদ্ধের কারণ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের বক্তব্যকে কিছুটা সংশোধন করে ট্রাম্প দাবি করেন, ইরানই আগে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, আমি চেয়েছি ইরান যেন আগে আঘাত করতে না পারে। যদি পরিস্থিতি এমন হয়ে থাকে, তবে হয়তো আমিই ইসরাইলকে দ্রুত ব্যবস্থা নিতে উৎসাহিত করেছি।

একদিকে সামরিক শ্রেষ্ঠত্বের আস্ফালন, অন্যদিকে মিত্রদের সাথে কূটনৈতিক বিবাদ আর সাধারণ মানুষের নিরাপত্তার অনিশ্চয়তা, সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে এক জটিল ও সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর