তেহরানের তেলের ডিপোতে ইসরাইলের ভয়াবহ হামলা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

ইরান ও ইসরাইল-আমেরিকা সংঘাত এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে ইসরাইলি বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড সৃষ্টি হয়েছে। খবর আল জাজিরা ও সিএনএন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের বেশ কিছু তেল মজুত কেন্দ্র এবং পরিশোধন কেন্দ্রে নিখুঁত হামলা চালিয়েছে। তেহরানের উপকণ্ঠে অবস্থিত শেহরান তেল ডিপোতে ভয়াবহ আগুনের দৃশ্য স্থানীয় সংবাদমাধ্যমে ধরা পড়েছে।

ছবি: সংগৃহীত
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলের ডিপো ধ্বংস হওয়ার পর তেহরানে 'কালো রঙের বৃষ্টি' পড়তে দেখা গেছে। এছাড়া ইরানর বেশ কিছু এফ-১৪ ফাইটার জেট ধ্বংস করার দাবিও করেছে ইসরাইল।

ইরানের কেন্দ্রীয় শহর নাজাফাবাদে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একটি ‘ডাবল-ট্যাপ’ মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর যখন উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন, ঠিক কয়েক মিনিট পরই একই স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ১,৩৩২ জন প্রাণ হারিয়েছেন।

ইরানি ড্রোন ও মিসাইল হামলার কবলে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোও। কুয়েতের একটি সরকারি ভবন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপোতে হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করছে।

ছবি: সংগৃহীত
এদিকে, যুদ্ধের শুরু থেকে বন্ধ থাকার পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ৪০টি নির্ধারিত ফ্লাইটে প্রায় ২,০০০ যাত্রী দেশ ত্যাগ করতে শুরু করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬০ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে। আল জাজিরার তদন্তে বলা হয়েছে, এই হামলাটি সম্ভবত 'পরিকল্পিত' ছিল। অন্যদিকে, চীন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে এই যুদ্ধের আগুন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিও ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির প্রতিশোধের হুমকিকে তোয়াক্কা না করে ইরানের প্রতি ‘বিনা শর্তে আত্মসমর্পণের’ দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীকে 'মুছে দিয়েছে'।

ছবি: সংগৃহীত
এদিকে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক সপ্তাহে ২৭ শতাংশ বেড়েছে, যা ২০২০ সালের করোনা মহামারির পর সর্বোচ্চ।

ইরানের 'অ্যাসেম্বলি অফ এক্সপার্টস'-এর সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি ইঙ্গিত দিয়েছেন যে, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরসূরি নির্বাচনের বিষয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। খুব শিগগিরই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হতে পারে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর