মঙ্গল গ্রহে জমি কিনলেন এক বাংলাদেশি!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২ পিএম

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, শাহরুখ খানসহ অনেকেই চাঁদে জমির মালিক হয়েছেন। নতুন খবর হলো চাঁদ ছাপিয়ে মানুষের নজর এখন মঙ্গল গ্রহের দিকে। মঙ্গলের জমি দখলের দলে নাম লেখালেন এলাহান উদ্দিন নামে এক বাংলাদেশি ইঞ্জিনিয়ার। তিনি সম্প্রতি মঙ্গলে ১ একর জমি কিনেছেন একদম পানির দামে। আজ সেই জমির দলিলও পেয়েছেন হাতে। ম্যাপেও উল্লেক্ষ রয়েছে কোথায় আছে তার জমি । 

যে প্রতিষ্ঠান থেকে তিনি মঙ্গল গ্রহে জমি কিনেছেন, ডেনিস হোপের মালিকানাধীন এই প্রতিষ্ঠান থেকে পূর্বে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউবুশ, জিমি কাটার ও রোলান্ড রিগ্যান।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "প্রযুক্তি থেমে নেই,মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসা (NASA)র 'মার্স ২০২০ পার্সিভেরেন্স' (Mars 2020 Perseverance) রোভার'টি। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার জন্য কাজ করছে একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের এই কাজেও সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ। যেহেতু মঙ্গল গ্রহের গবেষণায় কাজ করেন বিখ্যাত বিজ্ঞানিরা। তাই তাদের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব গবেষণায় ছড়ানোই আমার মূল লক্ষ্য।"

তিনি আরো বলেন, "আমরা পিছিয়ে থাকতে চাই না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মত,মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। যদি কোন দিন বাংলাদেশী বিজ্ঞানিরা মঙ্গল গ্রহে পা রাখতে পারে, তাদের গবেষণার কাজে উৎসর্গ করা হবে সেই জমি।"  

জানা গেছে, মঙ্গলে জমি কেনার তালিকায় রয়েছেন বিশ্বের আরও ১ কোটি ৩২ হাজার ২৯৫ জন। আগামী ২০২৩ সালে চার নভোচারীর প্রথম দলটি যাবে মঙ্গলে। ২০২৩ সাল নাগাদ মঙ্গল অভিযানের প্রতিশ্রতি দিয়েছে নেদারল্যান্ডসের কোম্পানি ‘মার্স ওয়ান’। সেই লক্ষ্যে টিকেটও বিক্রি শুরু করেছে তারা।

আরও পড়ুনঃ মৃত্যুর আগে মুনিয়া দুই থেকে তিন সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন

তবে এই খবরে নানা বিতর্ক ও সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আবেদন করেছে দুই লাখের বেশি মানুষ। তাদের মধ্যে এক লাখ ৫৮ হাজার জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পরিকল্পনা অনুসারে, আবেদনকারীদের মধ্যে থেকে প্রথম ৪০ জনকে নির্বাচন করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে চারজনকে বাছাই করা হবে।


একাত্তর/এসএ

ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । শনিবার থেকে শুরু হয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এই...
ইরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই চুক্তিটি ২০১৫ সালের ‘জেসিপিওএ’ চুক্তির চেয়েও অনেক বেশি কার্যকর ও...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর