ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:৩২ এএম

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বুধবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল তাদের সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ। এই হামলা টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলে বলে জানানো হয়েছে।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের তেল আবিব ও হাইফা শহর। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়।

এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমে সাইরেন বাজার পাশাপাশি বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরও জানিয়েছে, এই দফায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ‘পঞ্চম নৌবহরের’ ঘাঁটিকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী বুধবার দাবি করেছে, বর্তমানে হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যাওয়ার ‘সাহস’ দেখাচ্ছে না। এর আগে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট একটি তেলবাহী ট্যাংকারকে নিরাপদে পার হতে সহায়তার দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট দিলেও কয়েক মিনিটের মধ্যেই তা মুছে ফেলেন।

বুধবার ভোরে উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও নতুন হামলার খবর জানিয়েছে। তবে দেশ দুটি দাবি করেছে যে, তারা তাদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে এই সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চল এক বড় ধরনের যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: এএফপি

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর