মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন টাঙ্গাইল–৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি সরকারের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্যালয়ে বেলা পৌনে ১টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন। তবে শপথ নিলেও তাকে এখনও কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত ও শপথ গ্রহণ করেছেন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে আসীন হওয়ার পর তারা আর মন্ত্রিসভায় থাকতে পারেন না। ফলে মন্ত্রিসভার শূন্যতা পূরণ ও কার্যক্রমে গতিশীলতা আনতে আহমেদ আযম খানকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং একজন জ্যেষ্ঠ আইনজীবী। তার অন্তর্ভুক্তি টাঙ্গাইল অঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতির কার্যালয়ে একের পর এক শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর