চট্টগ্রামের ফুসফুস বাঁচাতে রঙ তুলির আঁচড়ে প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭ এএম

চট্টগ্রামের বৃটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সিআরবি'তে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের প্রতিবাদ করেছেন রঙ তুলির যোদ্ধারা। 

শিল্পীরা জানান, সিআরবি'র প্রাণ-প্রকৃতি নষ্ট করে ইট-পাথরের অবকাঠামো গড়ে উঠলে ঐতিহ্য ধ্বংস হবে। পাশাপাশি তারাও হারাবেন প্রকৃতি। 

রং-তুলিতে কেউ তুলে ধরছেন সিআরবি'র প্রকৃতির নিসর্গ। কেউ আঁকছেন প্রতীকী চিত্র। সবার রং-তুলিতে যেন একই বার্তা- 'সবুজ ধ্বংস করে কোন স্থাপনা নয়'। 

হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনার মাধ্যমে সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে লাগাতার আন্দোলনের অংশ হিসাবে নাগরিক সমাজ, চট্টগ্রাম প্রতিবাদী এই ছবি আঁকার আয়োজন করে। মঙ্গলবার, সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

'অটল পাহাড়ের স্তব্ধ বৃক্ষতলে, শোনাব শান্তির শক্তি সকলে' এই শ্লোগানে সিআরবি'র প্রাণ প্রকৃতি ও ঐতিহ্য রক্ষায় চট্টগ্রামের আঠারো শিল্পীর এই এক অন্যরকম প্রতিবাদ। 

আরও পড়ুন: খালেদার আবেদনে সদয় হবে সরকার, আশা বিএনপির

শনিবার পর্যন্ত প্রতিদিন চলবে এমন ছবি আঁকা। এসব ছবি সিআরবি সাত রাস্তার মাথায় টাঙানো হচ্ছে। প্রাচ্যের রানী চট্টগ্রামের পাহাড়, বন, পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরা হয়। 

অংশগ্রহণকারী শিল্পীরা জানান, সিআরবি'র উন্মুক্ত চত্বর তাদের কাছে ছাত্রজীবনের ক্যানভাসে প্রকৃতিকে অনুশীলনের এক অনন্য জায়গা। তাই এই জায়গা রক্ষায় তাদের প্রতিবাদী উপস্থাপন। 

নগরীর ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবি এলাকা 'হেরিটেজ' এলাকা হিসেবে উল্লেখ থাকায় এটি রক্ষায় আহ্বান জানান শিল্পীদের সাথে প্রতিবাদে সামিল হওয়া বিশিষ্টজনেরা। 

সিআরবি'র ছয় একর জমির উপর বানিজ্যিক হাসপাতাল নির্মাণের বিরোধিতা করছে চট্টগ্রামের নাগরিক সমাজও। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর