প্রতিশ্রুত টিকা দ্রুতই পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ এএম

বাংলাদেশকে প্রতিশ্রুত ভারতে উৎপাদিত করোনার টিকা দ্রুতই দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার।

তিনি বলনে, ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রফতানি শুরু হয়েছে, তেমনি টিকা রফতানিও দ্রুতই শুরু করা হবে।

দোরাইস্বামী আরও বলেন, করোনা পরিস্থিতির ওপর ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে। করোনার কারণে অনেক দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে ট্যুরিস্ট ছাড়া অন্য সব ভিসাই চালু রয়েছে।

এছাড়াও তিনি জানান, গত চার মাসে দুই দেশের বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথে আমদানি-রফতানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।

এ সময় চেকপোস্টে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানা পুলিশের ওসি মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসএ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর