খুচরা ও পাইকারি বাজারে দামের ব্যবধান খুঁজবে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য দামের ব্যবধান দেখা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। এই কমিটি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

পণ্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো আমদানি নির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলারের সংকট বা পরিবহন ব্যয় বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়া স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের অভাবে যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

ফল আমদানির বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপেল, আঙুর ও কমলার মতো ফলগুলো সাধারণ মানুষের নাগালে রাখা প্রয়োজন। এসব ফলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনে নীতিগত পদক্ষেপ নেবে। তবে খুব দামি বা বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই।

আসন্ন রমজান প্রসঙ্গে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা যদি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করেন, তবে তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হবে। চলতি রমজানে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দিলেও, কোথাও কোথাও কৃত্রিম সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

একাত্তর/আরএ
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ১৪ টাকা বাড়ায় এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। যা এতদিন ছিলো ১৭৫ টাকা।
এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর