গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারপোলের যৌথ আয়োজনে ১৬ ও ১৭ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ সামিটে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস অন কমবেটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

বৈশ্বিক জালিয়াতি ও সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার এবং প্রস্তুতির বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরবেন।

সফরের সাইডলাইন ইভেন্ট হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনওডিসি-এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও অপরাধ দমনে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফর শেষে আগামী ২০ মার্চ ভোরে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

একাত্তর/আরএ
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর