খাল খনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধনের লক্ষ্যে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বলরামপুরের ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।

সফরের উদ্দেশ্যে আজ সকাল ৯টা ৩০ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তিনি সড়কপথে কাহারোল উপজেলার কর্মসূচিস্থলে যোগ দেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকার এই বিশেষ খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।

বলরামপুরের সাহাপাড়া খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন উপজেলাবাসী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর ও সৈয়দপুর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে।

একাত্তর/আরএ
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর