ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ওই আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ জনাব আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো। 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি সংসদীয় আসন থেকে নির্বাচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আইন অনুযায়ী যে কেউ একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমান। 

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর