খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

খুলনা নগরীর দৌলতপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে বন্ধুদের সঙ্গে কেরাম খেলার সময় রাশিকুল আনাম রাসু (৩০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে দৌলতপুর কল্পতরু মার্কেটের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাসু দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার শরিফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ‘হ্যান্ডশেক এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে ইট-বালুর ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাসু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে বন্ধুদের নিয়ে কেরাম খেলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে উপস্থিত হয়। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে অন্যদের সরিয়ে দিয়ে রাসুকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় এবং দুটি গুলি পিঠে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হত্যাকাণ্ড নিশ্চিত করে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা রাসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশ জানায়, দখল, স্থানীয় দ্বন্দ্ব ও চাঁদাবাজির কারণে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। হত্যাকাণ্ডের পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দৌলতপুর থানা বিএনপি রাসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর