বাস-লঞ্চে চাপ বাড়লেও নেই ভোগান্তি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম

ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার থেকে টানা ছুটি শুরু হওয়ায় সড়ক ও নৌপথে যাত্রীর চাপ আরও বেড়েছে।

বুধবার (১৮ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে যানবাহনের চাপ বাড়লেও এখনো তেমন যানজটের সৃষ্টি হয়নি। গারমেন্টস শ্রমিক অধ্যুষিত গাজীপুর এলাকা থেকেও অনেকেই নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে। তবে টার্মিনালের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রীকে দরদাম করে বাসে উঠতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করছেন অনেকে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটেও বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর