সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর, ৩০ রোজা পূর্ণ হচ্ছে এবার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় সৌদির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোথাও চাঁদ দেখার খবর না আসায় বৃহস্পতিবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে শুক্রবার দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইনের বিধান অনুসারে বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মচারীদের জন্য ঈদের ছুটি গত বুধবার (১৮ মার্চ) থেকেই শুরু হয়েছে। এই ছুটি টানা চারদিন স্থায়ী হবে।

মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হওয়ায় সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তার পরের দিন শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা নির্ভর করবে স্থানীয় আকাশে চাঁদ দেখার ওপর।

একাত্তর/এসি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর