বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: সেতুমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু, নৌ, ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দলকে মন থেকে গ্রহণ করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী সম্প্রীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্প্রীতির রাজনীতি করে গেছেন। আমরা দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানায় উপস্থিত নেতাকর্মীরা।  

মন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান। তাই আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সব দাবি আমি পর্যায়ক্রমে পূরণ করব। এলাকায় গ্যাস বা পানির সংকট থাকলে জানাবেন- আমরা সমাধান করব।  

মন্ত্রী আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সমতল পাহাড়ি- সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব।

এদিকে, নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন- আমরা তাকে ভোট দিয়েছ। আর তিনিও আমাদের দাবি ইতোমধ্যে পূরণ করা শুরু করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপদে বসবাস করছি।

এসময় নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান। এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে, সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। তাই এই এলাকার যে সব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেগুলো সব বাস্তবায়ন করা হবে।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর