যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম

সমাজে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভ্রান্তিকর তথ্য বা গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সত্য তথ্য প্রচারে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। জনগণের আস্থা অর্জনে ইতিবাচক কর্মকাণ্ড ও সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর