মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; মো. আ. কাইয়ুম, আর্টিলারি; মো. মোহাররম হোসেন, আর্টিলারি; মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মো. আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ই বেঙ্গল; মো. হাবিবুর রহমান, ই বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ই বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ই বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ই বেঙ্গল; মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; মো. আবুল হাশেম, ইএমই; মো. আব্দুল কাদের, সিএমপি।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অনারারি কমিশন সামরিক বাহিনীতে (সেনা, বিমান বা নৌবাহিনী) দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনকারী জুনিয়র কমিশন্ড অফিসার বা ওয়ারেন্ট অফিসারদের অবসর বা অবসরের কাছাকাছি সময়ে সম্মানসূচকভাবে কমিশনড অফিসার পদে (যেমন: অনারারি লেফটেন্যান্ট বা অনারারি ক্যাপ্টেন) পদোন্নতি প্রদান করা। 

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দীর্ঘ ১৮ বছর পর আবারও ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান...
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর