পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলটির আহবায়ক নাহিদ ইসলাম এই প্রার্থীদের নাম চূড়ান্ত করেন।

প্রার্থিতা ঘোষণার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে দলটি।

পাঁচ সিটিতে মনোনীত প্রার্থীরা হলেন:

ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহবায়ক, এনসিপি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মুখপাত্র, এনসিপি)।

রাজশাহী সিটি করপোরেশন: মো. মোবাশ্বের আলী (আহবায়ক, রাজশাহী মহানগর এনসিপি)।

সিলেট সিটি করপোরেশন: অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল (আহবায়ক, সিলেট মহানগর এনসিপি)।

কুমিল্লা সিটি করপোরেশন: অ্যাডভোকেট তারিকুল ইসলাম (আহবায়ক, জাতীয় যুবশক্তি)।

সাংবাদিক সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং স্থানীয় প্রশাসনকে গতিশীল করতে আগামী ছয় মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

এনসিপি নেতারা জানান, দুর্নীতিমুক্ত নগর গঠন এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই তারা মাঠপর্যায়ের যোগ্য নেতৃত্বকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায়।

আখতার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের কোনো দোসর নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে কোনো যদি, কিন্তু চলবে না। 

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর