দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপনে সরকারি কর্মসূচি চূড়ান্ত

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:০২ এএম

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতি বছরের ন্যায় এবারও নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বিস্তৃত আয়োজন থাকবে।

কর্মসূচির প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা এবং ছায়ানটসহ বিভিন্ন সংগঠনের বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দেবেন এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

নিরাপত্তার বিষয়ে সভায় জানানো হয়, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখী র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হবে।

বিসিকের উদ্যোগে বিশেষ বৈশাখী মেলা এবং শিশু একাডেমির মাধ্যমে শিশুদের জন্য সৃজনশীল প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন এবং বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার। বিসিক ও শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মেলার আয়োজন করা হবে।

সংস্কৃতি মন্ত্রী জানান, এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় বরাদ্দ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।

একাত্তর/আরএ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে আজ বেজে উঠেছে নতুনের জয়গান। পুরনো বছরের সব গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতেছে সারাদেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সবখানেই বৈশাখী মেলা,...
ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর