জ্বালানি সংকটে স্কুল পর্যায়ে অনলাইন ক্লাসের পরিকল্পনা

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনের সমন্বয়ে পাঠদান পরিচালনার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ নানা কারণে ক্লাসের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে আগামী শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখতে গিয়ে কেবল জ্বালানি সংকট নয়, ট্রাফিক ব্যবস্থাপনা ও বর্তমান হামের প্রাদুর্ভাবও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ অনলাইনে ক্লাস নেওয়ার পক্ষে মত দিয়েছে। সবার নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে ঠিক কতদিন বা সপ্তাহে কত বেলা অনলাইনে ক্লাস চলবে, তা মন্ত্রিসভার বৈঠকেই চূড়ান্ত করা হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ,...
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর