সৌদিকে ‘ভাই’ বলে মার্কিন সেনা তাড়ানোর ডাক দিলো ইরান

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম

মার্কিন-ইসরাইলের চাপিয়ে দেয়া চলমান যুদ্ধের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি এক কড়া বার্তায় জানিয়ে বলেছেন, সৌদি আরবকে তাঁর দেশ একটি 'ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র' হিসেবে সম্মান করে এবং এখন সময় এসেছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে সমূলে বিতাড়িত করার। খবর ফারস নিউজ।

সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সর দেয়া এক বিবৃতিতে আরাগচি পুনর্ব্যক্ত করেন যে, তেহরান সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি উল্লেখ করেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে নয়, বরং এমন এক ‘আগ্রাসী শত্রুর’ বিরুদ্ধে যারা আরব বা ইরানি- কাউকেই তোয়াক্কা করে না। আরাগচির মতে, এই বিদেশি শক্তিটি (যুক্তরাষ্ট্র) অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মৌলিকভাবেই অক্ষম।


বিবৃতিটির সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে দেখা যায়, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক 'এওয়াকস' বিমান ইরানের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এই বিমানটি মূলত আকাশপথে কমান্ড ও কন্ট্রোল সিস্টেম বা নজরদারির জন্য ব্যবহৃত হতো। মার্কিন এই প্রযুক্তির দশা দেখে আরাগচি কটাক্ষ করে লিখেছেন, তাদের আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থার আমরা কী হাল করেছি, তা একবার দেখুন।

ইরানের শীর্ষ এই কূটনীতিক স্পষ্ট করে দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির দিন ফুরিয়ে এসেছে। তিনি সরাসরি বলেন, এ অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সময় এখন চলে এসেছে। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে মূলত যুক্তরাষ্ট্রকেই এই অঞ্চলের প্রধান অস্থিরতার কারণ হিসেবে চিহ্নিত করতে চাইছে।

সামগ্রিকভাবে, আরাগচির এই বার্তাটি একদিকে যেমন সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয়, অন্যদিকে মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানের একটি শক্তিশালী প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে।

 

এআরএস
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর