বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন ১২ গ্রুপের কে কার প্রতিপক্ষ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

মহাদেশজুড়ে বাছাইপর্ব ও প্লে-অফের রুদ্ধশ্বাস লড়াই শেষে নিশ্চিত হলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ৪৮টি দল। বুধবার (১ এপ্রিল) বাছাইপর্বের শেষ দিনে বাকি থাকা ছয়টি স্থান পূর্ণ হওয়ার মাধ্যমে চূড়ান্ত হলো বিশ্ব আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসবে বিশ্বকাপের ২৩তম আসর। ৪৮টি দলের অংশগ্রহণে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিতব্য এটিই প্রথম বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।

গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলেও তখন ছয়টি স্থান ফাঁকা ছিলো। মার্চ মাসের প্লে-অফ শেষে সেই জায়গাগুলো এখন পূর্ণ। ইউরোপীয় (উয়েফা) প্লে-অফ বাধা টপকে মূল পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চেক প্রজাতন্ত্র। 

অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে টিকেট কেটেছে ইরাক। তাদের সঙ্গে ডিআর কঙ্গোও নিশ্চিত করেছে শেষ মুহূর্তের অংশগ্রহণ।

এক নজরে ১২টি গ্রুপ

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র।

গ্রুপ ‘বি’: কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে সেরা দলগুলো নকআউট পর্বে উন্নীত হবে। দীর্ঘ বাছাইপর্বের যুদ্ধ শেষে এখন ফুটবল বিশ্ব মেতে ওঠার অপেক্ষায় মাঠের লড়াইয়ে। মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মতো দল নিয়ে গ্রুপ ‘এ’ যেমন নজর কাড়ছে, তেমনি ব্রাজিল (গ্রুপ সি) ও আর্জেন্টিনা (গ্রুপ জে)-এর গ্রুপগুলো নিয়েও ভক্তদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

একাত্তর/এসি
আর্লিং হালান্ডের নরওয়েকে বিদায় করে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। টমাস টুখেলের দলের এই নাটকীয় জয়ে আবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ফ্লোরিডার...
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে...
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে উল্লাসে মাতে স্প্যানিশরা। আর এই হারের মধ্য...
বজ্রঝড়, মুষলধারে বৃষ্টি আর এস্তাদিও আজতেকার উন্মত্ত পরিবেশ—সব প্রতিকূলতা জয় করে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও স্বাগতিক মেক্সিকোকে...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর