বেরোবির শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ এএম

হাঁটার জন্য বের হয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানকে দুবৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে আহত করেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও দুর্বৃত্তদের কোপের কারণে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে সকালের মধ্যে এই ঘটনা দুইটি ঘটে। 

এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একই বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। 

কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর সাথে এমন ঘটনা ঘটায় উদ্বেগ দেখা গেছে সংশ্লিষ্টদের মাঝে। 

এ ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্বৃত্তরা এসময় তাদের মুঠোফোন ছিনিয়ে নেয়। 

আরও পড়ুন: নালিশ পার্টি থেকে হতাশাবাদী দলে রূপ নিয়েছে বিএনপি: কাদের

জানা যায়, শিক্ষার্থী পরাগ মাহমুদ বিশ্ববিদ্যালয় এলাকার পার্কের মোড়ে অবস্থিত পার্কভিউ ছাত্রাবাস হতে সরদারপাড়া তার বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্ব পাশে মর্ডান মোড় এর দিক হতে আসা ১৮/২০ বছর বয়সী তিনজন ছেলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তার কাছ হতে তার ব্যবহৃত ফোন চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়।

এসময় তিনজনের একজন একটি চাপাতি দিয়ে পরাগের ডান হাতে কোপ দিয়ে তার ফোনটি কেড়ে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত ঘোষ এর সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এবিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, রাতে কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে তার মুঠোফোনটি নিয়ে যায়। শিক্ষার্থী বিষয়টি আমাকে অবহিত করলে, আমি রাত সাড়ে চারটার দিকে ওই শিক্ষার্থীকে মেডিকেলে দেখতে যাই। বর্তমানে সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। 


একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর