জ্বালানি ও জলবায়ু প্রকল্পে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বড় ধরনের বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এআইআইবি’র একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতির কারণে অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এআইআইবি বাংলাদেশকে সরাসরি বাজেট সহায়তা দেবে। এছাড়া সৌরশক্তি, বৈদ্যুতিক যান এবং জলবায়ু-কেন্দ্রিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পেও সংস্থাটি অর্থায়ন করবে।

মন্ত্রী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদন করার। এই লক্ষ্য অর্জিত হলে জাতীয় জ্বালানি সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এআইআইবি এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে।

এছাড়া দেশের অবকাঠামো উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগেও এআইআইবি পাশে থাকবে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে এআইআইবি’র প্রতিনিধি দলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
সারাদেশে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং নির্বিঘ্ন মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে হাত মিলিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবাদাতা...
দেশের একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো...
অভিজ্ঞ ব্যাংকারদের অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর