করোনার ঢেউয়ে ভাটির টান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭ এএম

দেশজুড়ে বিরাজ করা মূর্তিমান আতঙ্ক করোনার ঊর্ধ্বমুখী গতি অনেকটা স্থবির হয়েছে। গত কয়েকদিন কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২।

এর আগে, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়। যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুন এর চেয়ে কম ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩২৫ জন। দৈনিক শনাক্তের গড় ৮ দশমিক ৬৫। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৮৭৮টি। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯২ লাখ দুই হাজার ৭৯০। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬০।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৫৬ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

আরও পড়ুন: রাশিয়ার সেরা সুন্দরীর খেতাব জিতলো কুমিল্লার নিকা

গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৮ জন এবং পুরুষ ২০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ জন মারা গেছেন। রাজশাহীতে দুই, খুলনায় পাঁচ, সিলেটে এক, রংপুরে এক ও ময়মনসিংহে দুই জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



একাত্তর/এসি

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর