হরমুজ নিয়ে ট্রাম্পের যত সব হুমকি আর ‘ডেডলাইন’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার ‘ডেডলাইন’ বা সময়সীমা-এই দুইয়ের রসায়ন বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত এবং কিছুটা গোলমেলে বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোববার আবারও নিজের ট্রুথ সোশ্যালে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, সোমবারের মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো রফাদফা না হয়, তবে ইরানকে ‘নরকের’ মধ্যে বাস করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের জ্বালানি তেলের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে রেখেছে তেহরান। এরপর থেকেই ট্রাম্প একের পর এক সময়সীমা বা আল্টিমেটাম দিয়ে চলেছেন।


গত ২১ মার্চ তিনি প্রথম হুমকি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে। কিন্তু সেই ৪৮ ঘণ্টা আজ পর্যন্ত শেষ হয়নি!

কখন কী বললেন ট্রাম্প, এক নজরে নাটুকে ঘটনাক্রম:

২১ মার্চ: প্রথম আল্টিমেটাম ‘৪৮ ঘণ্টার মধ্যে পথ খোলো, নয়তো ধ্বংস অনিবার্য’।

২৩ মার্চ: নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ট্রাম্প সুর নরম করে বললেন, ইরানের সাথে গঠনমূলক আলোচনা হচ্ছে। হামলার পরিকল্পনা ৫ দিনের জন্য স্থগিত করা হলো।

২৬ মার্চ: ইরান নাকি আরও সময় চেয়েছে! তাই ট্রাম্প দয়া করে আরও ১০ দিন সময় বাড়িয়ে নতুন ডেডলাইন দিলেন ৬ এপ্রিল।


১ এপ্রিল:
ট্রাম্প দাবি করলেন, ইরান নাকি যুদ্ধবিরতির ভিক্ষা চাচ্ছে। যদিও তেহরান এই দাবিকে সরাসরি হেসেই উড়িয়ে দিয়েছে।

৩ এপ্রিল: ট্রাম্পের নতুন সুর- ‘একটু সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ খুলে ফেলতে পারব’।

৪ এপ্রিল: আবারও হুঙ্কার দিয়ে ট্রাম্প লিখেছেন, সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই শুরু হবে নরক যন্ত্রণা।

ফক্স নিউজে জানিয়েছে, ট্রাম্প বলেছেন তেহরান নাকি আলোচনার সময়সীমা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ট্রাম্প আশাবাদী, সোমবারের মধ্যে একটি ‘চুক্তি’ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের এই দফায় দফায় হুমকি আর সময় বাড়ানোর কৌশলকে অনেকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে দেখেন। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলোকে এই পথে নামানোর জন্য চাপ দিয়ে চলেছেন তিনি।


তবে ইরান এখনো অনড়। ট্রাম্পের এবারের ‘নরক’ দেখার হুমকি কি আসলেই বাস্তুবায়িত হবে, নাকি আগামী পরশু আবারও নতুন কোনো ডেডলাইন আসবে, সেটাই এখন দেখার বিষয়।

বিশ্ববাজার চাতক পাখির মতো চেয়ে আছে এই ৫ এপ্রিলের নাটকের শেষ দৃশ্য দেখতে, কারণ বিশ্বের ২০ শতাংশ তেলের সরবরাহ আটকে আছে এই এক প্রণালীতেই।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর