চট্টগ্রামে প্রতি ভরি স্বর্ণের দাম মাত্র ৩৫ হাজার টাকা!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৫ পিএম

প্রতি ভরি স্বর্ণের দাম মাত্র ৩৫ হাজার টাকা! শুনতে অবাক লাগলেও এমন দামেই চট্টগ্রামে বেচাকেনা হচ্ছে চোরাই স্বর্ণ। চোরদের কাছ থেকে প্রায় অর্ধেক দামে স্বর্ণগুলো কিনছেন কিছু অসাধু স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে গ্রিল কাটার সরঞ্জামসহ মো. শরীফ ও মো. আবদুল জলিল নামে দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ কেনে প্রণব ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ী। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রণব ধরকেও পুলিশ গ্রেপ্তার করে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া শরীফ ও জলিল পেশাদার চোর। গত প্রায় আট বছর ধরে তারা নগরীর বিভিন্ন স্থানে সাতশ’র  বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। স্বর্ণ ব্যবসায়ী প্রণব ধর তাদের বিনিয়োগকারী। বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে পাওয়া স্বর্ণ তারা প্রণব ধরের কাছে বিক্রি করে। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য ৭০ হাজার টাকা ভরি হলেও প্রণব ধর দেন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন: করোনার ঢেউয়ে ভাটির টান

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, শরীফ ও জলিল অত্যন্ত দুর্ধর্ষ চোর। গত কয়েকমাসে তারা নগরীর নন্দনকানন, সিরাজউদ্দৌলাহ রোড ও রহমতগঞ্জ এলাকার তিনটি বাসা থেকে ৮১ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এসব চুরির কথা স্বীকার করেছে। শরীফ ও জলিল এর আগে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে হাজতবাস করলেও জামিনে বের হয়ে আবার চুরির কাজে জড়িয়ে পড়ে।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর