জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এতে চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে সময়মতো তেল পাচ্ছেন না। অতিরিক্ত ভিড় ও সীমিত সরবরাহের কারণে পাম্প কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না। ফলে একদিকে যেমন অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে, অন্যদিকে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিচ্ছে।

ভুক্তভোগী চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনের চালকদের আয়-রোজগারে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ।

একাত্তর/আরএ
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনাটি অর্থনৈতিকভাবে অলাভজনক, প্যারিস চুক্তি ও জি-৭ এর নানান অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি আমাদের নেট জিরো লক্ষ্যকেও খর্ব করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর