যত্রতত্র জ্বালানি তেলের অবৈধ মজুত, আইন কী বলছে?

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

পুকুর কিংবা মুদি দোকান। যত্রতত্র মিলছে জ্বালানি তেল। এই মজুতদারির বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আইনে কী শাস্তি আছে মজুতদারির?

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক এক মহাপরিচালক জানান, যে কোনো পণ্য মজুত করা দণ্ডনীয় অপরাধ। বিশেষ ক্ষমতা আইনেই এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। 

চলমান সঙ্কটের মাঝেই বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করছে মজুত জ্বালানি তেল। ফিলিং স্টেশনের তেলের ড্রাম ভর্তি হয়ে চলে গেছে পুকুরে না হয় গোপন কোনো স্থানে। এমনকি মিলছে মুদি দোকানেও।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, বিভিন্ন আইনে মজুতের বিভিন্ন রকম শাস্তি আছে। বর্তমান প্রেক্ষাপটে আইনগুলোর কঠোর প্রয়োগ করতে জরুরি। 

রাজধানীর মতিঝিলের রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান বলেন, সরকার নিয়োজিত ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিদিনের বিক্রির তথ্য জনসম্মুখে প্রদর্শন করেই জ্বালানি তেল বিক্রয় করা হয়। যানবাহনগুলো তেল নিয়ে কী করছে সেটা নজরদারি করা তাদের পক্ষে সম্ভব নয়। 

দেশে সচল দুই হাজার ১৯৮টি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি করা হয়। ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান বলছেন, এর সবগুলোই নিয়ম মেনে চলছে কিনা সেটা বলা যাবে না।  

সংগঠনটি আরও জানায়, নিয়ম মেনে একটি ফিলিং স্টেশন সর্বোচ্চ এক লাখ লিটার পর্যন্ত তেল সংরক্ষণ করতে পারে। এটি না করলেই অভিযুক্ত হবেন মজুতের দায়ে।

 

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পর দেশের পরিবহন খাতে ডিজেলচালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে, দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর