উচ্চ মাধ্যমিকের কেন্দ্র তালিকা দিলো ঢাকা বোর্ড

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ পিএম

দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। 

এই পরিস্থিতিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাসে কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে, তা তুলে ধরা হয়েছে।

এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত তালিকায় কোন কোন কলেজ রয়েছে, তা তুলে ধরা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েব সাইটে কেন্দ্র তালিকা দেখা যাবে।

আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

ঢাকা বোর্ড বলছে, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রে জমা দেবে। 

পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সিনিয়র কোনো অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন।

অন্যদিকে, জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।


একাত্তর/এআর

সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রভিত্তিক শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। 
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর