স্ত্রীকে কিডনি দিয়ে জীবন বাঁচালেন স্বামী

ভালোবাসার বিরল দৃষ্টান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক অনন্য মানবিক দৃষ্টান্ত। দাম্পত্য জীবনের কঠিনতম মুহূর্তে স্বামীর এমন নিঃস্বার্থ ত্যাগের কাহিনী এখন শরীয়তপুরজুড়ে মানুষের মুখে মুখে।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বসকাঠি গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও মিনারা বেগমের বিয়ে হয় ২০০৭ সালে। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে জসিমের ছিল সাজানো সংসার। কিন্তু ২০২৪ সালের শুরুতে হঠাৎ করেই ছন্দপতন ঘটে। উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ৩২ বছর বয়সী মিনারা বেগমের দুটি কিডনিই বিকল হয়ে পড়ে। পরিবারের ওপর নেমে আসে ঘোর অন্ধকার।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মিনারার চিকিৎসা শুরু হলেও কিডনি প্রতিস্থাপন ছিল সময়ের দাবি। প্রথমে মিনারার মা নিজের একটি কিডনি দিতে রাজি হলেও শারীরিক পরীক্ষায় তাঁর হার্টের রোগ ধরা পড়ায় তা অসম্ভব হয়ে পড়ে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জসিম যখন দিশেহারা, ঠিক তখনই তিনি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেন। নিজের জীবনের পরোয়া না করে অর্ধাঙ্গিনীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার ঘোষণা দেন তিনি।

চিকিৎসকদের সব পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৫ মার্চ ঢাকার শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে জসিমের কিডনি মিনারার শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তাঁরা দুজনেই সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। জসিম উদ্দিন বলেন, স্ত্রী কখনো আমায় কিডনি দিতে বলেনি, এটি ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। স্ত্রীকে সুস্থ দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া।


আবেগে আপ্লুত মিনারা বেগম বলেন, আমার স্বামী বলেছিলেন আমরা এক সঙ্গেই সব বিপদ মোকাবিলা করব। তাঁর দেয়া কিডনিতেই আজ আমি নতুন জীবন পেলাম। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে। এই দম্পতির একমাত্র সন্তান বর্তমানে ঢাকায় নবম শ্রেণিতে পড়ছে, যার ভবিষ্যতের কথা চিন্তা করেই জসিম এই সাহসী পদক্ষেপ নিয়েছেন।

জসিমের এই মহানুভবতায় মুগ্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন বলেন, জসিম উদ্দিন যে ত্যাগ স্বীকার করেছেন, তা বর্তমান যুগে বিরল। এটি কেবল ভালোবাসা নয়, বরং দায়িত্ববোধ ও ত্যাগের এক অসাধারণ উদাহরণ হয়ে থাকবে।

জসিম ও মিনারার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, বরং বিপদের দিনে একে অপরের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর মধ্যেই সার্থকতা পায়। তাঁদের এই কাহিনী সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যা মানবতার জয়গান গায়।

এআরএস
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর