হামে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ১১৭০

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশু হামে ও চার শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১২৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৭০ শিশুর মধ্যে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা চার হাজার ৫৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৭২৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একটি শিশু হামে ও চারটি শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৯ ও এর উপসর্গ নিয়ে ১৯৪টি শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫২০ জন)। এরপরই রয়েছে রাজশাহী (২১৬ জন) ও চট্টগ্রাম (১৭৪ জন) ।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ৬৪, চট্টগ্রামে ১৭৪, ঢাকা ৫২০, খুলনা ৮২, ময়মনসিংহ ২৬, রাজশাহী ২১৬, রংপুর ৩৬ এবং সিলেটে ৫২টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ১৮ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানিয়েছেন, দেশে হামের পরিস্থিতি এখন ‘মহামারী’ আকার ধারন করেছে। এই সঙ্কট মোকাবিলায় অবিলম্বে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন তিনি।

অপরদিকে, একইদিন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে।

সারাদেশে হামের বর্তমান প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারগুলোর গাফিলতিকে দায়ি করে তারেক রহমান বলেন, সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়া একটি ক্ষমার অযোগ্য অপরাধ। সেই অবহেলার মাশুল এখন দেশবাসীকে দিতে হচ্ছে। তবে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর এই সঙ্কট মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

২২ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

তিনি বলেন, ইউনিসেফ আমাদের অনেক হেল্প করেছে। তারা হামের যে ভ্যাক্সিনেশন, সেটি খুব দ্রুততার সঙ্গে পাঠিয়েছে। ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের ভ্যাক্সিনেশন আমরা দেবো।

একই দিন স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানান, আগামী ছয় মাস টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে।

একাত্তর/এসি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৬৯৯ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৯টি শিশু। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হলো।
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর