নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:২৯ পিএম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন জানান, বিশাল শ্রমিক সমাবেশে লাখো মানুষ উপস্থিতি আশা করছি। সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় এসেছেন বলে জানান এ শ্রমিক নেতা।

এদিকে রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়লেও সময়ের সাথে সাথে পানি নেমে যায়। তবে এ বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানুষ সমাবেশস্থলে আসা শুরু করে।

এর আগে লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করে। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর