বাহিনীকে সুশৃঙ্খল করতে সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেয়া আছে: আইজিপি 

আপডেট : ০৮ মে ২০২৬, ০৪:২৩ পিএম

পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর তিনশো ফিটে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বিগত সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক বলে জানান তিনি। 

রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে সব নির্দেশনা দেয়া আছে। 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, টেকনোলজিকাল পুলিশ তৈরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাজ করছে। 

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর