রাতে এল ক্লাসিকো: শিরোপার সামনে বার্সা, খাদের কিনারে রিয়াল

আপডেট : ১০ মে ২০২৬, ০৫:০৫ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু এক পয়েন্ট পেলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা ঘরে তুলবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিপরীতে, চরম অভ্যন্তরীণ কোন্দল আর মাঠের ব্যর্থতায় রিয়াল মাদ্রিদ এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে।

বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনা শুধু শিরোপা জয় নয়, বরং নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামবে। লিগের শেষ চারটি ম্যাচে জয় পেলে তারা ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করবে, যা এর আগে শুধু মরিনহোর রিয়াল (২০১১-১২) এবং টিটো ভিলানোভার বার্সা (২০১২-১৩) অর্জন করেছিল।


এছাড়া পরবর্তী দুটি হোম ম্যাচে জিতলে বার্সা প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচের লা লিগা মৌসুমে ঘরের মাঠের সব কটি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে। দলের ডিফেন্ডার জুলস কুন্দে আত্মবিশ্বাসের সাথে জানান, দল দারুণ ছন্দে আছে এবং আমরা সবাই এল ক্লাসিকোর জন্য মুখিয়ে আছি। ড্র করলেই শিরোপা নিশ্চিত, তবে আমরা জয় দিয়েই উৎসব করতে চাই।

বিধ্বস্ত ও বিশৃঙ্খল রিয়াল মাদ্রিদ: মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের পরিস্থিতি এখন চরম নাটকীয়। মৌসুমে মাঝপথে কোচ জাবি আলোনসো বরখাস্ত হওয়ার পর আলভারো আরবেলোয়া দায়িত্ব নিলেও দলের পতন থামাতে পারেননি। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং আলবাসেতের কাছে হেরে কোপা ডেল রে থেকে ছিটকে যাওয়ায় রিয়াল এখন ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে।


দলের ভেতরেও চলছে অস্থিরতা। সম্প্রতি অনুশীলন চলাকালীন অরিলিয়েঁ চুয়ামেনির সাথে হাতাহাতিতে জড়িয়ে কপালে চোট পান ফেদেরিকো ভালভার্দে, যার ফলে তাঁকে হাসপাতালেও যেতে হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ দুজনকেই ৫ লক্ষ ইউরো জরিমানা করেছে। এছাড়া ড্যানি কারভাহাল, রুডিগার এবং এমবাপ্পেকে নিয়ে দলের ভেতরে নানা নেতিবাচক খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি গুঞ্জন উঠেছে, প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আবারও জোসে মরিনহোকে কোচ হিসেবে ফিরিয়ে আনতে পারেন।

দুই দলের ইনজুরি ও স্কোয়াড আপডেট: বার্সেলোনা এই ম্যাচে তাদের বিস্ময় বালক লামিন ইয়ামালকে পাচ্ছে না। তবে ইনজুরি কাটিয়ে ফিরছেন ক্রিস্টেনসেন ও রাফিনিয়া। গোলকিপার জোয়ান গার্সিয়ার সামনে কুন্দে, কুবারসি এবং লেভানডফস্কিদের নিয়ে গড়া বার্সা স্কোয়াড এখন পূর্ণ শক্তির।


অন্যদিকে, রিয়াল মাদ্রিদ শিবিরে ইনজুরির মিছিল। কারভাহাল, রদ্রিগো, আর্দা গুলার এবং মিলিতাও মাঠের বাইরে। ভালভার্দে ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহ খেলতে পারবেন না। তবে, বড় স্বস্তি হয়ে ফিরেছেন গোলকিপার থিবো কোর্তোয়া। ইনজুরি থাকলেও কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

পরিসংখ্যান ও সাম্প্রতিক ফলাফল: দুই দলের ঐতিহাসিক লড়াইয়ে (২৬৩ ম্যাচ) রিয়াল মাদ্রিদ ১০৭টি এবং বার্সেলোনা ১০৫টি জয় পেয়েছে। ৫১টি ম্যাচ ড্র হয়েছে। তবে শেষ পাঁচটি দেখায় বার্সেলোনা চারটিতেই জয়ী হয়েছে, যার মধ্যে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ৩-২ ব্যবধানের জয়টি উল্লেখযোগ্য। যদিও গত অক্টোবরে লিগের প্রথম দেখায় ২-১ গোলে বার্সাকে হারিয়েছিল রিয়াল।


দীর্ঘ তিন বছর পর আংশিক পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে ফিরছে এল ক্লাসিকো। ইতিহাসের পাতায় মাত্র একবারই (১৯৩১-৩২) এল ক্লাসিকোর ফলাফলের ভিত্তিতে লিগ শিরোপা নির্ধারিত হয়েছিল।

৯৪ বছর পর আবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে যাচ্ছে। বার্সা কি পারবে রেকর্ড গড়ে শিরোপা উল্লাস করতে, নাকি বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের উৎসব মাটি করে দিয়ে নিজেদের সম্মান পুনরুদ্ধার করবে, তার উত্তর দেবে রোববারের মাঠের লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আরবিএস
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর