বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের সঞ্জয়!

তিন দেশে তিন উৎসব

আপডেট : ১১ মে ২০২৬, ০২:২৫ পিএম

ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক দেশ- মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচের আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্বের নামী তারকাদের পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

আগামী ১২ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই আয়োজনে পারফর্ম করবে গ্র্যামি জয়ী জনপ্রিয় পপ ব্যান্ড 'মানা'। তাদের সাথে মঞ্চ মাতাবেন আলেজান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা। ফিফা জানিয়েছে, এই কনসার্টে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি এবং আধুনিক লোকজ ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ দেখা যাবে।


১৩ জুন কানাডার টরন্টোতে বসবে দ্বিতীয় আসর। এখানে কানাডার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং অ্যালেসিয়া কারা। তবে দক্ষিণ এশীয় ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলো, লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জনপ্রিয় বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় এই অনুষ্ঠানে পারফর্ম করবেন।

কানাডার বৈচিত্র্য এবং সাম্যকে তুলে ধরতে ফিফা এখানে বিশ্বকাপের ট্রফিকে এক নতুন ‘মোজাইক’ রূপে উপস্থাপন করার পরিকল্পনা করেছে।

১৩ জুন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে তৃতীয় উদ্বোধনী আসর। যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্যারাগুয়ে। আমেরিকান পপ সেনসেশন কেটি পেরি এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তাঁর সাথে থাকছেন বিখ্যাত র‍্যাপার ফিউচার, আনিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো আন্তর্জাতিক তারকারা।


ফিফা দাবি করেছে, এই কনসার্টটি হবে উচ্চ-শক্তির এক বিশাল প্রদর্শনী, যা টুর্নামেন্টের আকার এবং সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটাবে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয়বার যেখানে একাধিক দেশ মিলে যৌথভাবে আসরটি আয়োজন করছে। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল, যদিও সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল দক্ষিণ কোরিয়ায়। তবে এবার ফিফা তিন দেশেই আলাদা উৎসবের মাধ্যমে ফুটবলকে বিশ্বজনীন রূপ দিতে চাইছে।

তিনটি ভিন্ন সংস্কৃতি, ভিন্ন সুর আর বিশ্বসেরা তারকাদের উপস্থিতিতে ২০২৬ বিশ্বকাপ ফুটবল কেবল মাঠের লড়াই নয়, বরং এক মহামিলন মেলায় পরিণত হতে যাচ্ছে। আর সেই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের উপস্থিতি বাঙালি ফুটবল প্রেমীদের জন্য এক বাড়তি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, মাঠের ফুটবলের সাথে এই গ্ল্যামারের লড়াই কতটা জমে ওঠে।

আরবিএস
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর