সারাদেশে স্পিডবোটের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:৩০ পিএম

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গতকাল সোমবার (১১ মে) থেকে নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে। খবর বাসসের।

প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অশান্ত নৌরুটের জন্য কিলোমিটার প্রতি জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে রুটভিত্তিক ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌরুটের মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নং ঘাট-মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া চূড়ান্ত করা হয়েছে।

আরবিএস
অযৌক্তিক, অতিরিক্ত খরচ কমিয়ে সরকার ঘোষিত হজ প্যাকেজ পুননির্ধারণ করতে বাংলাদেশ ও সৌদি আরবসরকারসহ বিভিন্ন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ও সরকার প্রধানের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে।নোটিশটি পাঠিয়েছেন...
আসছে বিজয় দিবস থেকে ঘুরবে মেট্রোরেলের চাকা। তবে বহুল কাঙ্ক্ষিত এই গণপরিবহনের জন্য ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মোটেও খুশি নন নগরবাসী। তাদের সোজা কথা, যে ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মেট্রোরেল...
জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও, এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। সরকারি-বেসরকারি লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া বাড়বে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর