মেট্রোরেলের ভাড়া নিয়ে নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

আসছে বিজয় দিবস থেকে ঘুরবে মেট্রোরেলের চাকা। তবে বহুল কাঙ্ক্ষিত এই গণপরিবহনের জন্য ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মোটেও খুশি নন নগরবাসী। 

তাদের সোজা কথা, যে ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মেট্রোরেল গণমানুষের হয়ে উঠবে কিনা, তা নিয়ে অনেক সন্দেহের অবকাশ আছে। 

আবার, কেউ বলছেন কম দূরত্বের যে ভাড়া ঠিক করা হয়েছে সেটিও বেশি। এতে কম দূরত্বের যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করবেন না। 

কর্তৃপক্ষ বলছে, স্মার্ট কার্ডে ভাড়া শোধ করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তাতেও যে ভাড়া দাঁড়াবে সেটিকেও বেশি বলছেন নগরবাসী। 

উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড থেকে দিয়াবাড়ির মেট্রোরেল স্টেশনের। দূরত্ব প্রায় চার কিলোমিটার। অর্থাৎ উত্তরা থেকে মেট্রোরেল স্টেশনে যেতে বাহন ভেদে খরচ হবে ১৫-৫০ টাকা খরচ। 

এরপর একজন যাত্রী মেট্রোরেলে উঠে তার গন্তব্যে যেতে পারবেন। এই বাহনের সবচেয়ে বড় সুবিধা হলো, যানজট ছাড়াই অল্প সময়ে গন্তব্যে পৌছাতে পারবে নগরবাসী। 

কিন্তু ভাড়ার অঙ্কটা কেমন হলো? বেশিরভাগ নগরবাসী মনে করেন, নূন্যতম ভাড়াই অনেক বেশি, আবার সর্বোচ্চ ১০০ টাকাও অনেক বেশি। 

কিন্তু, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করা অন্যান্য গণপরিবহণের ভাড়ার সঙ্গে তুলনা করলে মেট্রোরেলের ভাড়া খুব একটা বেশি নয়। 

উত্তরা থেকে এসি বাসে মতিঝিল যেতে খরচ ১২০ টাকা। নন-এসি বাসে ৪৫ থেকে ৬৫ টাকা। আর মেট্রোরেলে ১০০ টাকা। যা মেট্রোরেলের সুবিধার চাইতে বেশি বলেই ধরছে অনেকে। 

তবে স্বল্প দূরত্বের ভাড়াটা বেশি। সর্বনিম্ন ভাড়া ২০টা। অর্থাৎ মিরপুর ১০ থেকে কাজীপাড়া যেতে লাগবে ২০টা। একইভাবে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া যেতেও লাগবে ২০ টাকা। 

আবার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা। ভারতের নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বের ভাড়া ৪০ রুপি। বাংলাদেশি টাকায় তা ৫০ টাকারও কম।

এক নগরবাসী জানালেন, এখন উত্তরা ও মিরপুর থেকে আগারগাঁও হয়ে যেসব যাত্রী চলাচল করে, তাঁদের জন্য মেট্রোরেল সাশ্রয়ী-আরামদায়ক বাহন হবে।

তবে তিনি মনে করেন স্বল্প দূরত্ব বা নূন্যতম ২০ টাকা ভাড়া বাসে চড়া নাগরিকদের জন্য ব্যয় বাড়াবে। একটা বড় সংখ্যক যাত্রী মেট্রোরেলবিমুখ হতে পারে। 

কর্তৃপক্ষ বলছে, আধুনিক এই গণপরিবহন ব্যবস্থা চালু করতে সরকার বিপুল বিনিয়োগ করেছে। মেট্রোরেলের পরিচালনা ব্যয়ও বেশি। তাই ভাড়া বেশি হয়নি।

আবার মেট্রোরেল আইনে বলা আছে, পরিচালনা ব্যয় ও মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় ভাড়া ঠিক হবে। ফলে এই ভাড়া সমন্বয়ের করার সুযোগ আছে। 

ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন আরও জানান, সেই সাথে যারা স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া দেবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন।

ভাড়া কমিয়ে যাত্রীদের মেট্রোরেলের প্রতি আগ্রহী করা গেলে দ্রুতই এর খরচ তুলে নেয়া সম্ভব বলেও মনে করেন নগরবাসী। 

প্রাথমিক পরিকল্পনা অনুসারে, মেট্রোরেলে দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। একটা হলো স্থায়ী কার্ড। এই কার্ড রিচার্জ করে পুরো বছর বা মাসে যাতায়াত করা যাবে।

আরও পড়ুন: শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আকবর আলি

কার্ড কিনতে ২০০ টাকা দিতে হবে। এরপর ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। অনলাইন লেনদেনের মাধ্যমে কার্ড রিচার্জ করা যাবে।

মেট্রোরেলের প্রতিটি স্টেশনে থাকা মেশিনেও কার্ড রিচার্জ করা যাবে। আরেকটি কার্ড সাময়িক, যা প্রতি যাত্রায় দেয়া হবে। স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের ভাড়া দিয়ে এই কার্ড নিতে হবে।

একাত্তর/এসজে

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর