নবম-দশম শ্রেণিতে থাকছে না বিষয় বিভাজন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ পিএম

দেশের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আগামী বছর থেকে পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এ শিক্ষাক্রম পুরোপুরি শুরু হবে ২০২৩ সালে। 

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন শীর্ষক প্রেস কনফারেন্সে সোমবার (১৩ সেপ্টেম্বর) এসব কথা বলছেন শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে বিষয়ের বিভাজন থাকবে না বলেও জানিয়েছেন তিনি। আগে নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রম মিলিয়ে পাবলিক পরীক্ষা হলেও, নতুন পাঠ্যক্রমে শুধুমাত্র দশম শ্রেণিতে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নবম ও দশম শ্রেণীর বইও হবে আলাদা। 

উচ্চমাধ্যমিক শিক্ষা কাঠামোতেও আসছে পরিবর্তন। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। এখন থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের সব বিষয়ই পড়তে হবে। 

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বছর থেকেই নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। আগামী বছর পাইলটিংয়ের পর ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু হবে এবং ২০২৫ সালের মধ্যে সব শ্রেণী এ নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে। 

আরও পড়ুন: শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা কিছুটা বিলম্বে হলেও চূড়ান্ত হয়েছে। এবার পুরো শিক্ষাক্রম হবে শিক্ষাকেন্দ্রীক।

শিক্ষার্থীদের ওপর বোঝা ও চাপ কমানো, গভীর শিক্ষণ, মুখস্ত নির্ভরতা কমানো, একটিভিটি বেইসড লার্নিংকে কেন্দ্র করে হবে নতুন শিক্ষাক্রম। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা কিছুটা বিলম্বে হলেও চূড়ান্ত হয়েছে। এবার পুরো শিক্ষাক্রম হবে শিক্ষাকেন্দ্রীক। আর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন দুটিই থাকবে।

শ্রেণিকক্ষেই যেনো পাঠদান শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা হবে, বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষা শুধু সনদের জন্য হবে না, হবে জীবনমুখী। শিক্ষাক্রমের ভিত্তি হবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর।


একাত্তর/এসজে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৯ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছে চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর