নাড়ির টানে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:১৮ পিএম

সরকার ঘোষিত ঈদুল আজহার ছুটি শুরুর দিনে রেলে ভিড় বেড়েছে যাত্রীদের। ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও বরাবরের মতো এবারও কিছু ট্রেন স্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে। এদিকে, নারী যাত্রীদের জন্য কিছু ট্রেনে যুক্ত করা হয়েছে নারী কোচ। যা পর্যায়ক্রমে চালু হবে সব আন্তঃনগর ট্রেনে।  

ঈদুল আজহাকে ঘিরে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হওয়ায় সোমবার সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে যাত্রীদের অপেক্ষা রংপুর এক্সপ্রেস ট্রেনের। তাদের সাথে অপেক্ষায় রয়েছে আবুল কালাম আজাদের পোষা বিড়ালও।

ছেলের আবদারে পোষা বিড়ালকে সঙ্গে নিয়েই এবার ঈদের যাত্রা শুরু করেছেন আজাদ। 

আজাদের মতো আরও অনেকেই অপেক্ষায় রয়েছেন রংপুর এক্সপ্রেস ট্রেনের। অবশেষে সে ট্রেন এলো দেড় ঘণ্টা পর। 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন জানান, ঈদে দুর্ঘটনা ঝুঁকি এড়াইতেই টেনের ধীরগতি।

এদিকে, ঈদ সামনে রেখে একাধিক আন্তঃনগর টেনে যুক্ত করা হয়েছে নারী কোচ। যা চলবে ঈদের পরও কিছুদিন।

ঈদযাত্রায় সোমবার ঢাকা ছেড়ে যাচ্ছে মোট ৬৭ টি ট্রেন, চলবে দেশের বিভিন্ন রুটে।

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ...
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর