বিশ্বকাপের দুই সপ্তাহ আগে মেসিকে নিয়ে চরম ধকধকানি!

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঠিক এই মহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় কোটি টাকার প্রশ্ন- মেগা মঞ্চে দেখা যাবে তো ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে? গত রোববার রাতে আমেরিকান লিগে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হঠাৎ হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন তিনি।

মহাতারকার এই অনাকাঙ্ক্ষিত চোটে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে কোটি কোটি আলবিসেলেস্তে ভক্তদের বুকে যেন হাতুড়ির ঘা পড়েছে। তবে দলের প্রাণভোমরার এই চোট নিয়ে কিছুটা স্বস্তির বাণী শুনিয়েছেন আর্জেন্টিনা দলের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেসির চোট ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

গত রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে হঠাৎ টান লেগে মাঠ ছাড়েন মেসি। পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁর বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাংসপেশির ক্লান্তি’ ধরা পড়েছে।


বয়স ৩৮ ছুঁইছুঁই এবং কেরিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও, কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে মেসিই এখনো আর্জেন্টিনার মূল চালিকাশক্তি।

দেশের হয়ে ১৯৮ ম্যাচে ১১৬ গোল করা এই ফুটবল ঈশ্বরের চোট নিয়ে আর্জেন্টিনার টিভি স্টেশন ‘ডিস্পোর্টস’-কে কোচ স্কালোনি বলেন, অবশ্যই আমরা চাইতাম যাতে এমন কিছুই না ঘটত। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চোটের পরিস্থিতি কেমন দাঁড়ায়। বিশেষ করে মায়ামি যে নতুন পরীক্ষাগুলো করবে, সেখানে যেন প্রাথমিক রিপোর্টটাই সত্যি প্রমাণিত হয়, সেই প্রার্থনাই করছি।

আগামী সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে স্কালোনির। তিনি জানান, ফেডারেশনের সদর দফতরে বসে টিভিতে মায়ামির ম্যাচটি দেখছিলেন তিনি। মেসি নিজে থেকেই মাঠ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে বলে স্বস্তি প্রকাশ করেন কোচ।


অন্যদিকে, ইন্টার মায়ামির ম্যানেজার গুইলার্মো হোয়োস ম্যাচ শেষে ব্যাখ্যা দেন, মেসি বেশ ক্লান্ত ছিলেন, মাঠের কন্ডিশনও ভারী ছিল, তাই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে কেউ বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায়নি। সোমবার মায়ামির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক কার্যকলাপে তাঁর ফেরার সময়সীমা সম্পূর্ণ নির্ভর করবে তাঁর ক্লিনিক্যাল ও ফাংশনাল উন্নতির ওপর। আটবারের ব্যালন ডি’অর জয়ীর ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ না জানানোয় ধোঁয়াশা অবশ্য পুরোপুরি কাটেনি।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের খেলার ধকল বা ওয়ার্কলোড দারুণভাবে সামলে আসছেন এলএমটেন (LM10)। ঠাসা সূচির মাঝে ক্লাব কর্তৃপক্ষও তাঁকে নিয়মিত বিশ্রাম দিয়ে এসেছে। বর্তমানে বিশ্বকাপের জন্য আমেরিকান লিগ বন্ধ রয়েছে।


মেসি নিজে এখনও অফিসিয়ালি বিশ্বকাপে খেলার চূড়ান্ত ঘোষণা না দিলেও, ট্রফি ধরে রাখতে তিনি যে মার্কিন মুলুকের মাঠে নামছেন, তা প্রায় নিশ্চিত। এবার মাঠে নামলেই তিনি ইতিহাসের যৌথ সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড স্পর্শ করবেন, যেখানে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকান গোলরক্ষক গুইলার্মো ওচোয়ারও ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে হাজির হওয়ার কথা রয়েছে।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আসল বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডান। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতেই ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর