বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাঙ্গাবালীতে বৃষ্টিতে ভিজে অটোচালকদের মানববন্ধন

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:১১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে প্রায় অর্ধশত অটোরিকশা নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে ‘বিদ্যুৎ নিয়ে তামাশা কেন, পল্লী বিদ্যুৎ জবাব চাই’ স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংকট চললেও এর কার্যকর সমাধান হচ্ছে না। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া, লো-ভোল্টেজ এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা বলেন, বিশেষ করে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ে ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হয় না। ফলে অনেক সময় অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে পারছেন না। এতে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

মানববন্ধন থেকে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

পল্লী বিদ্যুতের রাঙ্গাবালী সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) শ্রী কৃষ্ণ পাল বলেন, খুব শিগগিরই নবনির্মিত চরফ্যাশন ৩৩ কেভি গ্রিড থেকে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা রয়েছে। তাহলে এই উপজেলার বিদ্যুতের চাহিদা পূরণ, লো-ভোল্টেজ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, চরফ্যাশন ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রটি শনিবার নাকি ট্রায়াল দিয়েছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে।

আরবিএস
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর